Header Ads

Header ADS

স্যামসাং-এর এই ফোনটি বাজার মাতাতে যাচ্ছে ।




শুধু কী নজরকাড়া ডিজাইন? ফোনটির স্পেসিফিকেশন দেখে তো আমার চোখই ছানাবড়া!
বন্ধুরা, বলছিলাম ‘স্যামস্যাং গ্যালাক্সি এ৮ প্লাস’ এর কথা। চলুন তাহলে সময় নষ্ট করে জেনে নিই এই ‘উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে দারুণ স্মার্ট’ ফোনটির ইতিবৃত্তান্ত।

সুপিরিয়র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা
অল্প আলোতে উজ্জ্বল ছবি তুলতে গ্যালাক্সি এ৮ প্লাস-এ রয়েছে এফ ১.৯ অ্যাপারচার সম্পন্ন ১৬ মেগাপিক্সেল ডুয়াল ফ্রন্ট ক্যামেরা ও ১.৭ অ্যাপারচার সম্পন্ন ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। শুধু তাই নয়, ক্যামেরা ফিচার হিসেবে আছে লাইভ ফোকাস, সমৃদ্ধ গ্যালারীসহ আকর্ষণীয় সব এফেক্ট। ফোনটির ছবির কোয়ালিটি হাই-কনফিগারেশনের যেকোনো ডিএসএলআর ক্যামেরাকে টেক্কা দিতে পারে।
পানি প্রতিরোধী ক্ষমতাফোনটির এই ফিচারটি আমার কাছে সবচেয়ে প্রয়োজনীয় মনে হয়েছে। ফোনটির আইপি৬৮ সার্টিফিকেট বলছে, ফোনটি ১.৫ মিটার গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত পানি প্রতিরোধ করতে পারে। তাই বেখেয়ালে হাত থেকে পানিতে পড়ে যাক বা চলার পথে হঠাৎ বৃষ্টি নেমে গেলে ফোনের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ডিসপ্লে
গ্যালাক্সি এ৮ প্লাস-এ আছে শক্তিশালী কার্যক্ষমতার জন্য ৬ গিগাবাইট র‌্যাম, যা মাল্টিটাস্কিং-এর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিবে। এছাড়াও, এতে রয়েছে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা। এতে রয়েছে অক্টাকোর প্রোসেসর (২.২ গিগাহার্টজ + ১.৬ গিগাহার্টজ হেক্সা), যা গ্রাহকদের স্বাচ্ছন্দ্যপূর্ণ মাল্টিমিডিয়া, গেমিং এবং অ্যাপস ব্যবহারের অভিজ্ঞতা দিবে।
স্যামসাং-এর নিজস্ব ওয়ার্কশপে বানানো এস-অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ১৮:৯ রেশিওর বিশাল ডিসপ্লেওয়ালা এই ফোনটি ঝকঝকে ছবি আর কালার কনট্রাস্টের দিক থেকে শুধু একটি ফোনেরই পেছনে রয়েছে- অ্যাপল এক্স। অসাধারণ কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী ব্যাটারি
আর্টিকেলটি ভালো লাগলে ফেইসবুকে শেয়ার করুন।
গ্যালাক্সি এ৮ প্লাস-এ রয়েছে দ্রুত চার্জিং প্রযুক্তিসহ ৩,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ব্যবহারকারীর দীর্ঘক্ষণ গেইম খেলা এবং মাল্টিমিডিয়াসহ আরো অনেক কিছুর ব্যবহার নিশ্চিত করে। ২৪ ঘণ্টা ফোনটিকে সারাদিন ব্যবহার করার পরেও ফোনটিতে ২৮% চার্জ অবশিষ্ট ছিল। এই ডিভাইসটি ইউএসবি টাইপ-সি সাপোর্ট করে, যা দ্রুততর ডাটা স্থানন্তর করতে সক্ষম। সব ফিচার মিলিয়ে দেখলে এই ফোনটি নেয়ার কথা ভেবে দেখলে মন্দ হবে না।

আর্টিকেলটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন । আর আমাদের "আইটি বিশ্ব" এর সাথেই থাকুন ।

No comments

Powered by Blogger.