Header Ads

Header ADS

ছাত্রদের অনলাইন হতে ইনকামের ৬ টি সফল উপায় !

হেলো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন | আর ভালো না থাকলে তো আর আপনি এই আর্টিকেলটি পড়তে আসতেন না | যাই হোক, আমিও ভালোই আছি | আর আপনারাতো জানেন যে, আমি কেবল ভালো থাকলেই আর্টিকেল লিখি | আর তাই ভালো মনে আজ আপনাদের জন্য ভালো একটি আর্টিকেল নিয়ে আসলাম | পোস্টের টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন যে, আমি আজ কি বিষয়ে আলোচনা করবো | তাই বেশি বকবক না করে সোজাসুজি কাজের কথায় চলে যাই |

আজ আমি আপনাদেরকে অনলাইন থেকে ইনকামের ৬টি পথ বা মাধ্যমের সাথে পরিচয় করিয়ে দেব | এর আগে আমি অনলাইন থেকে ইনকামের জনপ্রিয় তিনটি প্লাটফর্ম নিয়ে একটি আর্টিকেল লিখেছিলাম | সেখানে বলেছিলাম যে, কিসের মাধ্যমে আপনার ইনকাম হবে | আর আজকে বলবো কোথা থেকে আপনি ইনকাম করবেন? তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি ........

০১। YouTube: অনলাইন থেকে টাকা উপার্জনের সবচেয়ে সহজ পথ হচ্ছে YouTube. এখান থেকে যে কোন বয়সের লোক খুবই সহজে টাকা উপার্জন করতে পারেন। ইন্টারনেট বিশ্বের জনপ্রিয় ১০ ওয়েবসাইটের মধ্যে YouTube হচ্ছে একটি।
আপনি ইচ্ছে করলেই এখান থেকে কম সময় ব্যয় করে অল্প অভীজ্ঞতা নিয়ে মাসে ভাল মানের টাকা উপার্জন করতে পারেন। এই জন্য আপনাকে যেটি করতে হবে- প্রথমে আপনার Gmail আইডি দিয়ে YouTube এ একটি Channel খুলতে হবে | তারপর ভাল মানের ভিডিও YouTube এ আপলোড করতে হবে। এ জন্য আপনি আপনার মোবাইল ফোনকে ব্যবহার করতে পারেন। আপনি যদি ভ্রমন প্রিয় লোক হন তাহলে বিভিন্ন সুন্দর সুন্দর প্রকৃতিক দৃশ্যগুলি আপনার ক্যামেরায় ফ্রেমবন্দী করেও এ কাজটি করতে পারেন। অথবা আপনি যে বিষয় ভালভাবে জানেন সে বিষয়ে বিভিন্ন টেউটোরিয়াল তৈরী করেও কাজটি করতে পারেন। মোটকথা, আপনি যা পারেন তাই দিয়ে ভিডিও তৈরি করে সেটা আপলোড করেন | আপনি যদি নাচতেও পারেন বা গাইতেও পারেন তাহলে সেটা দিয়েই শুরু করুন | একসময় আপনি ঠিকই সফল হবেন | কিন্তু মনে রাখবেন কারও কোন নকল ভিডিও কপি করে সেটা আপলোড করা যাবে না। এতে করে হিতের বিপরীত হতে পারে।

০২। ব্লগিং করেঃ আপনি গুগল ব্লগারে কিংবা ওয়ার্ডপ্রেসে বিনা মূল্যে একটি ব্লগ তৈরী করে নিতে পারেন। শুধু ব্লগ তৈরি করে রেখে দিলে হবে না বরং আপনার যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে, আপনি সে বিষয় নিয়ে লিখে যান। এ ক্ষেত্রে হয়তো আপনি প্রথম ২-৩ মাস একটু কষ্ট করতে হবে। তাই বলে আপনি নিরাশ হয়ে থেমে থাকবেন না।
আপনি প্রতিদিন নিত্য নতুন আর্টিকেল লিখতে থাকেন। আপনার আর্টিকেল পড়ে যদি ভিজিটরের কাজে আসে তাহলে সে অবশ্যই আপনার ব্লগে নিয়মিত ভিজিট করবে | এ ক্ষেত্রে সফলতা পেতে আপনাকে বেশী দিন অপেক্ষা করতে হবে না। আপনি নিজে নিজেই টাকা উপার্জনের পথ সুঘম করে নিতে পারবেন। তাছাড়া আমি ব্লগ থেকে ইনকাম নিয়ে এর আগেই আরেকটি আর্টিকেল লিখেছি | আপনি চাইলে সেই আর্টিকেলটি পড়ে আসুন | এতে বিস্তারিত জানতে পারবেন |

০৩। Freelancing – একজন লেখক হয়েঃ Freelancing হচ্ছে এমন একটি সাইট যেখানে আপনি আপনার লেখা বা আর্টিকেল শেয়ার করে টাকা উপার্জন করে নিতে পারবেন।
আপনি যদি একজন ভাল লেখক হন কিংবা যে কোন বিষয়ে ভাল জ্ঞান রাখেন, তাহলে যদি সে বিষয়ে ভাল মানের আর্টিকেল লিখতে পারেন, তাহলেই এটা আপনার পক্ষে সম্ভব। আপনার লেখার মান যদি ভাল হয় তাহলে Freelancing এ আপনার লেখার মূল্য অর্থাৎ টাকা উপার্জনের পরিমান দিন দিন বাড়তে থাকবে। এখান থেকে মাসে লাখ টাকা উপার্জন করে এমন লোকও আছে। এখানে যার যার মেধা অনুসারে তার প্রতিফলন ঘটাতে পারে।

০৪। Adsense থেকে টাকা উপার্জনঃ Adsense নিয়ে নতুন করে কিছু বলবো না | আপনি আমার পূর্বের পোস্টটি পড়ে আসুন তাহলে AdSense সম্পর্কে ধারনা পেয়ে যাবেন |
তবে অনেকে বলে Adsense Approv করাটা অনেক কঠিন কাজ। কিন্তু আমি বলছি মোটেও কঠিন কাজ নয়। আপনি যদি মানসম্মত ২৫-৩০ টি ইউনিক কনটেন্ট লিখতে পারেন এবং AdSense নীতিমালা অনুসরণ করে Apply করেন তাহলে নিঃসন্দেহে Adsense Approve হয়ে যাবে। এখান থেকে আপনি দীর্ঘ দিন যাবত টাকা উপার্জন করে যেতে পারবেন।

০৫। প্রশ্ন উত্তরের মাধ্যমে (Ask And You Answer): আপনি যদি বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে থাকেন, যেমন ধরুন - Math, English, Physics, Biology, Humanities ইত্যাদি। তাহলে আপনি প্রশ্ন উত্তর প্রদানের মাধ্যমে ইন্টারনেটে অন্যের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারেন।
আপনি যদি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, তাহলে ইন্টারনেটে অনেক সাইট আছে যেগুলি আপনার সাথে যোগাযোগ করবে তাদের সাইটে জয়েন করার জন্য। ফলে তাদের সাইটে জয়েন করার মাধ্যমে ঐ কোম্পানী হতে আপনি ভাল মানের টাকা উপার্জন করতে পারবেন। এ ক্ষেত্রে আপনি বেশ চালাক এবং বুদ্ধিমান হতে হবে। আপনি বুঝতেই পারছেন আপনার চালাকি এবং মেধাকে কাজে লাগিয়ে এখান থেকে টাকা উপার্জন করবেন।

০৬। AMAZON এ আপনার Products বিক্রির মাধ্যমেঃ আপনারা হয়তো জানেন যে, ইন্টারনেট এর মাধ্যমে পন্য কেনা কাটার জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Amazon.
এখানে লোকজন তাদের বিভিন্ন ধরনের Products বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকেন। আপনার পন্যটি যদি ক্রেতার কাছে ভাল মনে হয় তাহলে পন্যটি কেনার জন্য ক্রেতারা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি আপনার Products বিক্রি করে একজন ভাল মানের বিক্রেতা হতে পারেন, তাহলে এখান থেকে কমদামে বিভিন্ন জিনিস ক্রয় করে ভাল দামে বিক্রয় করে লাভবান হতে পারেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে আগে একজন ভাল মানের বিক্রেতা হিসেবে প্রমান করতে হবে।

আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের শুধু আয় করার সহজ কয়েকটি পথ দেখিয়ে দিলাম। যার ফলে আপনি এই পথ ধরে অনলাইন হতে কিছু টাকা উপার্জন করে নিতে পারবেন। আর আপনার যদি ইচ্ছা থাকে তাহলে এ সম্পর্কে ইন্টারনেট হতে বিস্তারিত জেনে নিতে পারবেন। তবে আমিও পরবর্তীতে আলাদাভাবে সব টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ্। 
আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাকেও জানার সুযোগ করে দিন |

No comments

Powered by Blogger.