আপনার ফোনের গতি বাড়িয়ে নিন । আর ফোন চালান সুপার ফাস্টে !
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম । আর সেটা হলো এন্ড্রোয়েড । এর আগে যে পোস্টগুলো লিখেছিলাম সেগুলো ছিল অনলাইন ভিত্তিক পোস্ট । কিন্তু আজ সোজা অফলাইনে চলে এসেছি । কারণ আমার ইন্টারনেটের লাইনটা একটু প্রবলেম করছে তাই অনলাইনে যেতে পারছি না । তাই ভাবলাম আজ অফলাইন নিয়ে কথা বলি । তো অনেক্ষণ বকবক করলাম, এবার কাজের কথায় আসি ।
বর্তমান যুগ প্রযুক্তির যুগ । আর এই যুগে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে গেছে এমন একটি ডিভাইস হচ্ছে "স্মার্টফোন" । নিশ্চয় আপনার হাতেও আছে! এই স্মার্টফোন নিয়ে আমাদেরকে মাঝে মাঝে খুব ঝামেলা পোহাতে হয় । বেশিরভাগ সমস্যায় পড়ি যে কারনে সেটা হলো স্মার্টফোন হ্যাং হওয়া । আর এই হ্যাং ছোটাতে গিয়ে কখনো আবার নিজের মাথাই হ্যাং হয়ে যায় । আজ আমি আপনাদের এমন কিছু ট্রিকস্ দিব যাতে আপনার ফোন হ্যাং হওয়া তো দূরের কথা বরং ফোন চলবে সুপার ফাস্টে । তো চলুন শুরু করি.........
১. ফোন হ্যাং করার সবচেয়ে মুখ্য কারণ হল ফোনে অতিরিক্ত অ্যাপ ইন্সটল করা। আমি অনেককেই দেখি কোন কাজের জন্য একটা অ্যাপ ইন্সটল করলে সেটা কাজ শেষ হয়ে গেলেও ওইভাবেই রেখে দেয়। আর তারপর কোন কাজ করতে গেলেই ফোন শুধু হ্যাং করতে থাকে। তাই আপনার কাজে লাগেনা এমন অ্যাপ গুলি এখনি আনইন্সটল করে ফেলুন দেখবেন ফোনের গতি আগের তুলনায় অনেক বেড়ে যাবে।
২. আপনার ফোনের Junk ফাইল গুলি এখনি ডিলিট করে ফেলুন। এই ফাইল গুলি আপনার ফোনটিকে অনেক ধীরগতির করে দেয়।
৩. আপনার ফোন যদি ৩২ জিবি পর্যন্ত expandable memory সাপোর্ট করে তাহলে কখনই কিন্তু ১৬ জিবির ওপরে memory card লাগাবেন না। এতে ফোনের গতি অনেক কমে যায়।
৪. ফোনের গতি বৃদ্ধির জন্য Clean Master, 360 Security, Omni Swipe, Du Speed Booster এই অ্যাপ গুলির মধ্যে কোন একটা ব্যাবহার করুন। এই অ্যাপগুলি ফোনের স্পিড Boost করতে সাহায্য করে। ফলে ফোনের স্পীড বৃদ্ধি পায় |
৫. লাইভ ওয়ালপেপার ব্যাবহার থেকে বিরত থাকুন। এই ওয়ালপেপার গুলি আপনি হয়তো আপনার ফোনটি কাউকে দেখানোর সময় সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যাবহার করতে পারেন। কিন্তু জেনে রাখবেন এই লাইভ ওয়ালপেপার গুলি আপনার ফোনের পারফমেন্সে ঘাটতির কারণ হতে পারে। তাই দেখা গেল দর্শক শুধু আপনার ফোনের রূপই দেখল, গুণটা আর দেখতে পেল না।
৬. Dj Maker, Dubstep, Video Editor এই জাতীয় অ্যাপগুলি অ্যান্ড্রয়েড ফোনের গতি অনেক কমিয়ে দেয়। তাই বিশেষ দরকার ছাড়া এই অ্যাপ গুলি ব্যাবহার না করাই শ্রেয়।
ওপরের এই ছয়টি কাজ যদি আপনি করেন তাহলে আপনার ফোন সুপারফাস্টে চলবে না বরং সুপারফাস্টে দৌড়াবে । আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন । আর কমেন্ট করে জানাবেন আর্টিকেলটি কেমন হলো । কারণ আপনাদের কমেন্টই আমার আর্টিকেলে লেখার জ্বালানি । আর একটি কথা, পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন ।

No comments