পরীক্ষার আগের খাবার ও অন্যান্য প্রিপারেশন ।
একটা সময় ছিল যখন পিএসসি বা জেএসসি বলে কিছু ছিল না। শুধু ছিল "বৃত্তি পরীক্ষা!" তা বৃত্তিই হোক, বা এসএসসিই হোক, বা ক্লাসের ফাইনাল পরীক্ষা; পরীক্ষার আগে পুরো পরিবারের পক্ষ থেকে নেয়া হতো বিশাল প্রিপারেশন! আসুন দেখি কি সেগুলো!
ডিশের লাইন কাটা!
ডিশ লাইনের যুগ হোক বা বাসার সাদাকালো টেলিভিশনের যুগ, বাসার একজনের পরীক্ষা মানেই হচ্ছে আব্বার কড়া নির্দেশে সব কিছু বন্ধ! টিভি দেখে সময় নষ্ট করার মানেই হয় না! পড়তে হবে!
খাবার!রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ খেতে হবেই হবে! আমি মানি যে দুধ অনেক পুষ্টিকর, কিন্তু আমি ১০০ টাকা বাজি লাগতে পারি যে পৃথিবীর কোনো বাচ্চার দুধ খেতে ভালো লাগে না। কিছু কিছু বাড়িতে আবার একটু এক্সট্রা হতো, যেমন হরলিক্স বা মাইলো খাওয়ানো হতো লিটারের পর লিটার। অনেক বাড়িতে ডিম নিয়ে ঝামেলা হতো! কেউ ডিম খাওয়াতেন যেন পড়া ভালো হয়, কেউ আবার বলতেন ডিম খেলে পরীক্ষার খাতায় ডিম পাবে, এই আর কি!
পড়া পানি, পড়া কলম
ধর্মপ্রেমিক এদেশের ফেলটুশ ছাত্র-ছাত্রীরা সারা বছর বাদ দিয়ে পরীক্ষার আগে সৃষ্টিকর্তার দারস্থ হতেন। পড়া পানি খাইয়ে, ফুঁ দেয়া কলম দিয়ে পরীক্ষা দিতে বসেছি আমরা কতজনই। এতে কার কতটুকু লাভ হয়েছে, কে জানে!
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে আপনার সকল বন্ধুদের পড়ার সুযোগ করে দিন। আর আমাদের "আইটি বিশ্ব"এর সাথেই থাকুন ।

No comments