মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি ।
"আইটি বিশ্ব" তে আপনাকে স্বাগতম । আজ আমরা আলোচনা করবো মাইক্রোসফটের পরিচিতি নিয়ে।
মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলতে গেলে প্রথমে আমাদের মনে যে প্রশ্ন জাগে সেটা হল - মাইক্রোসফট ওয়ার্ড কি ?
এই প্রশ্নের উত্তর অনেকেই অনেকভাবে দেয় । চলুন আমরা জেনে নিই - মাইক্রোসফট ওয়ার্ড কি ?
মাইক্রোসফট ওয়ার্ড হল কম্পিউটারের একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার । এটি মাইক্রোসফটের তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসর । এটি ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি টুল ওয়ার্ড নামে বাজারে ছাড়ে । পরবর্তীকালে আইবিএমসহ বিভিন্ন প্লাটফর্মের জন্য যেমন, ডস, (১৯৮৩) অ্যাপল ম্যাকিন্টশ-এর ম্যাক ওএস (১৯৮৫), AT&T Unix PC (১৯৮৫) ইত্যাদি এবং মাইক্রোসফট উইন্ডোজ (১৯৮৯)। বানিজ্যিকভাবে স্বতন্ত্র পণ্য বা মাইক্রোসফট অফিস-এর সঙ্গে মুক্তি পায়। সীমিত বৈশিষ্ট্য নিয়ে অফিস ভিউয়ার এবং অফিস অনলাইন চালু আছে।
ইতিহাস
শুরু ও উন্নতি
মাইক্রোসফট মাল্টি-টুল ওয়ার্ড -এর ঘোষণা দেয় জেনিক্স এবং এমএস-ডস এর জন্য ১৯৮৩ সালে। শীঘ্রই এর নাম পরিবর্তন করে করা হয় মাইক্রোসফট ওয়ার্ড । একই বছরে মাইক্রোসফট উইন্ডোজের জন্য ওয়ার্ড চালু করে।
উইন্ডোজের জন্য ওয়ার্ড
মাইক্রোসফট থেকে উইন্ডোজ এবং ম্যাক ওএস-এর জন্য একটি সম্পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। স্বতন্ত্র বা মাইক্রোসফট অফিসের সঙ্গে পাওয়া যায়, ওয়ার্ড প্রাথমিক ডেস্কটপ পাবলিশিং ক্ষমতা আছে এবং বাজারে সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড ৯৫ হচ্ছে উইন্ডোজের প্রথম ৩২ বিট ভার্সন অফিস ৯৫ এবং উইন্ডোজ ৯৫ একসাথে মুক্তি পায়। এটি মূলত ওয়ার্ড ৬.০ এবং কয়েকটি নতুন বৈশিষ্ট্যসহ যার মধ্যে আছে বানান-পরীক্ষণ। ওয়ার্ড ৯৫ থেকে শুরু, পরবর্তী সকল সংস্করণে নাম্বারের পরিবর্তে সাল দিয়ে বাজারজাত করা হয়।
ম্যাকের জন্য ওয়ার্ড
১৯৯৭ সালে মাইক্রোসফট মাক-এর জন্য আলাদা বিভাগ খোলে, যার উদ্দেশ্য ছিল ম্যাক ওএস-এর জন্য সফটওয়্যার তৈরি। ম্যাকের জন্য প্রথম ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ড ৯৮ নামে মাকিন্টোশ সংস্করণ। যেটি ওয়ার্ড ৯৭ কম্প্যাটিবল, এবং এটিতে উইন্ডোজের ওয়ার্ড ৯৭ -এর বানান-পরীক্ষণসহ অন্যান্য বৈশিষ্ট্য যুক্ত ছিল ।
মাইক্রোসফট ওয়ার্ড-এ তিন ধরনের পাসওয়ার্ড সুবিধা আছে -
১. ডকুমেন্ট খোলার জন্য পাসওয়ার্ড
২. ডকুমেন্ট পরিবর্তনের জন্য পাসওয়ার্ড
৩. ডকুমেন্ট বিন্যাস এবং সম্পাদনার পাসওয়ার্ড
আমাদের পরবর্তী টপিকটি হল - মাইক্রোসফট ওয়ার্ডের সুবিধাগুলো কি কি ?
আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের আরও ভালো ভালো আর্টিকেল লিখতে উৎসাহিত করুন ।
No comments