মাইক্রোসফট ওয়ার্ড ব্যাসিক কোর্স পর্ব - ১
"আসসালামু আলাইকুম" । কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন । আমিও ভালো আছি । আর ভালো থাকার কারণ হল আপনারা আমাদের সাথে আছেন । আপনারা আমাদের পাশে না থাকলে, আমাদের উৎসাহিত না করলে আমরা হয়তো এই ব্লগে নিয়মিত পোস্ট করতে পারতাম না । যাই হোক - আমি MD A H Kawsar Er. "আইটি বিশ্ব" তে আপনাকে স্বাগতম ।
আজ থেকে শুরু হল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যাসিক কোর্স । আমরা ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো বিষয় আপনাদের সামনে পর্ব আকারে তুলে ধরবো । পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের সহজভাবে বুঝানোর চেষ্টা করবো । তো চলুন দেখি কি কি থাকছে আমাদের আজকের পর্বে ।
১। মাইক্রোসফট ওয়ার্ড খোলা ।
২। এর বিভিন্ন অংশের পরিচিতি ।
৩। ডকুমেন্ট তৈরি ।
আজ থেকে শুরু হল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যাসিক কোর্স । আমরা ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো বিষয় আপনাদের সামনে পর্ব আকারে তুলে ধরবো । পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের সহজভাবে বুঝানোর চেষ্টা করবো । তো চলুন দেখি কি কি থাকছে আমাদের আজকের পর্বে ।
১। মাইক্রোসফট ওয়ার্ড খোলা ।
২। এর বিভিন্ন অংশের পরিচিতি ।
৩। ডকুমেন্ট তৈরি ।
৪। ডকুমেন্ট সেভ করা ।
তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি ।
১। মাইক্রোসফট ওয়ার্ড খোলাঃ
প্রথমে আপনার কম্পিউটার Open করুন ।
Start> All Programs> Microsoft Office> Microsoft Office Word 2007-এ প্রবেশ করলে ডিফল্টভাবে একটি সাদা Page আমাদের সামনে ওপেন হবে। দ্বিতীয় ছবিটি দেখুন ।
এটি হচ্ছে Microsoft Word এর ডিফল্ট Home Page.
এবার দেখেন এই খোলা সাদা পেইজে একটি দাগ নিভু নিভু করছে, এই নিভ নিভ দাগ কে কার্সর বলে। এবার Keybord দিয়ে কোন অক্ষর চাপ দিলে কার্সরটা যেখানে থাকবে লেখাটা সেখান থেকে শুরু হবে। নিচের চিত্র দেখুন ।
২। মাইক্রোসফট ওয়ার্ড এর বিভিন্ন অংশের পরিচিতিঃ
নিচে ১ নং চিত্রে যে মার্ক করা অংশটি দেখতে পাচ্ছেন সেটিকে Toolbar বলা হয় । এই Toolbar দিয়েই Microsoft Word এর বিভিন্ন কাজ সম্পন্ন করতে হয় । Toolbar এর কাজগুলো আমরা ধাপে ধাপে শিখবো ।
এবার ২ নং চিত্রে যে দুটি ছবি দেখছেন তার প্রথমটি হল কার্সর (Cursor) । এবং দ্বিতীয় হল মাউস পয়েন্টার (Mouse Pointer) ।
কার্সর ঃ কার্সর যেখানে থাকবে লেখা সেখান থেকে শুরু হবে ।
পয়েন্টার ঃ পয়েন্টার দিয়ে যাবতীয় কমান্ডের কাজ করা হয় ।
পরবর্তী টপিক গুলো আপডেট হচ্ছে ...............



No comments