Header Ads

Header ADS

নীতিমালা লঙ্ঘনের দায়ে তিন মাসে ৮৩ লাখ ভিডিও সরিয়েছে ইউটিউব

হেলো ফ্রেন্ডস,
কেমন আছেন সবাই । আশা করি ভালোই আছেন । আপনারা জানেন ২০১৭ সালের শেষের দিকে তাদের নতুন নীতিমালা  আপডেট করে । ফলে অনেক ইউটিউবার ঝরে পড়ে । 

শুধু তাই নয়, ইউটিউব এর এই কঠিন নীতিমালার কারনে অনেকেই ইউটিউব ছেড়ে দেয় । তাদের নতুন নীতিমালা অনুযায়ী কোন চ্যানেল মনিটাইজ পেতে গেলে সেই চ্যানেলে শেষের ১ বছরে ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইব লাগবে । যদি কোন চ্যানেল এই শর্ত পূরণ করতে পারে তাহলে তাকে মনিটাইজ দেয়া হবে । ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে নীতিমালা লঙ্ঘনের দায়ে ৮৩ লাখ ভিডিও মুছে ফেলেছে বিনা মূল্যে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। নিজেদের ব্যবস্থা প্রয়োগের বিষয়ে এই প্রথম ত্রৈমাসিক এ প্রতিবেদন প্রকাশ করল গুগল অধীনস্থ সাইটটি। কপিরাইট বা আইনি কারণে সরিয়ে দেয়া ভিডিওর সংখ্যা এ তালিকার বাইরে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইউটিউবের প্রতিবেদন মতে, ওই সময়ের মধ্যে যৌনতাপূর্ণ ভিডিও নিয়ে ইউটিউব ব্যবহারকারীদের কাছ থেকে আসা অভিযোগের সংখ্যা ৯১ লাখ। ঘৃণা ও নিপীড়নমূলক কনটেন্ট হিসেবে অভিযোগ করা হয়েছে এমন কনটেন্টের সংখ্যা ৪৭ লাখ। অধিকাংশ অভিযোগই ভারত, যুক্তরাষ্ট্র আর ব্রাজিল থেকে এসেছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, তাদের অ্যালগরিদম ৬৭ লাখ ভিডিও শনাক্ত করেছে। এ ভিডিওগুলো পরে মডারেটররা দেখেছেন ও মুছে ফেলেছেন। 
সূত্র ঃ বিডি নিউজ

No comments

Powered by Blogger.