Header Ads

Header ADS

কিভাবে নিজের তৈরি ব্লগ থেকে টাকা ইনকাম করবেন ?

হেলো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন আর আমাদের সাথেই আছেন | আজ আমি যে বিষয়টি নিয়ে আর্টিকেলটি লিখেছি সেটি কিছু সচরাচর প্রশ্নের আলোকে | আমি প্রায়ই একটি প্রশ্নের সম্মুখিন হয়েছি বা অনেককেই এই প্রশ্নটি করতে দেখেছি যে, 

ভাই, আমি যদি ব্যক্তিগতভাবে ব্লগে আর্টিকেল লিখে সেগুলো পাবলিশ করি তাহলে কি অন-লাইন হতে টাকা উপার্জন করতে পারব? এই প্রশ্নের উত্তরটি প্রশ্নকারীকে সহজে বুঝানোর স্বার্থে অধিকাংশ অন-লাইন মার্কেটার এক কথায় বলে দেন, হ্যা পারবেন । কিন্তু এই সর্টকাট উত্তরে প্রশ্নকারীর তৃপ্তি আসে না | কারণ সে এ বিষয়ে বিস্তারিত জানার জন্যই আশা নিয়ে প্রশ্নটি করেছিল | কেননা, এই সর্টকাট উত্তরের প্রেক্ষিতে আরোও অসংখ্য প্রশ্ন অটোমেটিক্যালি আসতে থাকে। যেমন - তাহলে কিভাবে করব, কি কি করতে হবে এবং কিভাবে বেশী আয় করব, ইত্যাদি ইত্যাদি?  কিন্তু আজ আমি এ বিষয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করবো |

অন-লাইন হতে আয় করার ক্ষেত্রে ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক কোম্পানীগুলির জন্য যতটা না কঠিন, তার চাইতে অধিক কঠিন কোন পার্সনাল ব্লগ হতে ব্লগিংয়ের মাধ্যমে আয় করা। কারণ কোন ভালমানের কোম্পানী তাদের পরিচিতি ও জনপ্রিয়তার কারনে পর্যাপ্ত ভিজিটর পেয়ে যান। আর ভিজিটর ই হচ্ছে ব্লগের প্রাণ | ফলে দেখা যায় পর্যাপ্ত ভিজিটর থাকার কারনে তারা খুব সহজে যে কোন ধরনের CPC বা CPM টাইপের বিজ্ঞাপন ব্যবহারের অনুমোদন পেয়ে যায় | অথবা বিভিন্ন Local Advertising কোম্পানীর কাছ থেকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রদর্শনের অফার পেয়ে ভালমানের টাকা উপার্জন করতে সক্ষম হন।

অন্যদিকে ব্যক্তিগত ব্লগের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং কঠিনতম বটে। তবে হ্যাঁ, একটা সময় ছিল যখন পার্সোনাল বা ব্যক্তিগত ব্লগের মাধ্যমে সহজে ইনকাম করা যেত | কিন্তু এখন আর সেই সুযোগ নেই | এর কারণ হচ্ছে - প্রাথমিক অবস্থায় আপনি যখন ব্লগিং শুরু করবেন, তখন আপনার ব্লগটি কেউই চিনবে না। সে ক্ষেত্রে সবার কাছে পরিচিত করার জন্য সার্চ ইঞ্জিনের সকল নিয়ম যথাযথভাবে আপনাকে অনুসরণ করতে হবে এবং আপনার ব্লগের বিষয়ের সাথে সম্পৃক্ত অন্য ব্লগগুলিকে পিছনে ফেলে নিজের ব্লগটিকে গুগল সার্চ রেজাল্টের প্রথম পাতায় নিয়ে আসতে হবে। ইউনিক এবং ভালমানের কনটেন্টের সমন্বয়ে যখনই আপনি এ কাজটি করতে সক্ষম হবেন, তখনই আপনি আপনার ব্লগ থেকে আশানুরূপ আয়/ফলাফল পাওয়ার আশা করতে পারেন। কারন যখন আপনার ব্লগে পর্যাপ্ত পরিমানে ভালমানের কনটেন্ট থাকবে এবং পোষ্টগুলি সার্চ রেজাল্টের প্রথম পাতায় আসতে থাকবে, তখন আপনার ব্লগে ভিজিটর বৃদ্ধি করার জন্য চিন্তা করতে হবে না। তবে এই পুরো কাজটি যদি আপনি একা করতে যান তাহলে এ ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমানে ধৈর্য্য ধারন করে আত্ববিশ্বাস নিয়ে দীর্ঘ দিন পরিশ্রম করে যেতে হবে। তবেই আপনি আয় করার চিন্তা করতে পারেন | 

উল্লেখ্য যে, বিশেষ করে ব্যক্তিগত ব্লগে CPC বা CPM বিজ্ঞাপন ব্যবহারের ক্ষেত্রে যার ব্লগে যত বেশী ভিজিটর থাকবে সে তত বেশী আয় করতে পারবে। মনে রাখবেন - একটি ব্লগে ভিজিটর ই হচ্ছে ব্লগের প্রাণ, আর সেই প্রাণটা আপনার ব্লগে আনার জন্য চেষ্টা করে যেতে হবে |

পরবর্তী পোস্টে আমি সবচাইতে সহজ এবং দীর্ঘ মেয়াদী আয় করার মত ০৩ টি উপায় বা প্লাটফর্ম এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব | আর আপনি চাইলে সেখান থেকেই আপনার ব্যক্তিগত ব্লগে আর্টিকেল পাবলিশ করে টাকা আয় করতে পারবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন | ধন্যবাদ""
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের পড়ার সুযোগ করে দিন |

No comments

Powered by Blogger.