Header Ads

Header ADS

অন - লাইন থেকে ইনকামের সহজ ৩ টি পথ ।

হেলো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন | আমিও ভালো আছি | আর ভালো আছি বলেই আরেকটি নতুন আর্টিকেল নিয়ে আসলাম আপনাদের জন্য | গত পর্বে কিভাবে আপনি Personal ব্লগসাইট থেকে টাকা ইনকাম করবেন সেই বিষয়ে আমি মোটামুটি বিস্তারিত বলেছিলাম | আজকে আলোচনা করবো অন-লাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ ও দীর্ঘমেয়াদী ৩টি Advertising Platform নিয়ে | তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি |

Google AdSense 
আমার জানা মতে, অন-লাইন ভিত্তিক বিজ্ঞাপনি কোম্পানীর মধ্যে বর্তমানে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক হচ্ছে Google AdSense. এটি গুগল পরিচালিত সবচেয়ে জনপ্রিয় Advertising Platform. বিশেষ করে যারা নতুন ব্লগার তাদের মধ্যে বেশিরভাগ ব্লগাররা Google AdSense ব্যতীত অন্য কোন ধরনের অন-লাইন Advertising Platform সম্পর্কে তেমন ধারনাই নেই। এর পেছনে অবশ্য বড় একটা কারণ আছে এবং সেটা যুক্তিযুক্ত | সেটা হচ্ছে - Google AdSense খুবই বিশ্বস্ত একটি Advertising Platform. যার দরুন এতে বিজ্ঞাপন দাতা ও বিজ্ঞাপন ব্যবহারকারীর সংখ্যাও অনেক | তাছাড়া Google AdSense বিশ্বস্ততার সঙ্গে বিজ্ঞাপন ব্যবহারকারীদের টাকা দিয়ে আসছে | আর এই বিশ্বস্ততার কারনে এটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে যারা নতুন ব্লগার তাদের অন-লাইন হতে ভালমানের টাকা আয় করার সবচাইতে সহজ এবং বিশ্বস্ত প্লাটফর্ম হচ্ছে এই Google AdSense. Google AdSense এমন একটি Advertising Platform যেটি ব্লগ এবং কনটেন্ট বা আর্টিকেলের কোয়ালিটির উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শন করে এবং বিজ্ঞাপনের উপর ক্লিক প্রতি মূল্য প্রদান করে থাকে। এ ক্ষেত্রে ব্লগের বিজ্ঞাপনের উপর যত বেশী Unique ক্লিক পড়বে, ব্লগ থেকে আয় তত বেশী হবে। Unique ক্লিকের ক্ষেত্রে Google AdSense IP Address কে প্রাধান্য দেয় | এ ছাড়া Google AdSense ব্লগের Page View (যাকে বলা হয় CPM)হিসাব করেও বিজ্ঞাপনের মূল্য প্রদান করে থাকে। বিজ্ঞাপনের মূল্য ব্লগের র‌্যাংক এবং কনটেন্ট এর Value এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনার ব্লগের Ranking এর পাশাপাশি কনটেন্ট যত ভালোমানের হবে বিজ্ঞাপনের ক্লিক প্রতি মূল্যও তত বেশি হবে | তাই সবসময় ভালো ও উন্নতমানের ইউনিক কনটেন্ট দেওয়ার চেষ্টা করবেন |

BuySellAds 
এটিও একটি উন্নতমানের High Paying Advertising Platform. তবে BuySellAds এর নীতিমালা এবং এর বিজ্ঞাপনের মূল্য Google AdSense এর চাইতে সম্পূর্ন ভিন্ন। সাধারণত একটি ব্লগে যখন প্রচুর পরিমানে ভিজিটর থাকে তখন ব্লগের মালিক ব্লগের বিভিন্ন স্থানে বিজ্ঞাপনের স্থান হিসেবে নির্ধারিত মাপের Space তৈরী করে BuySellAds পাওয়ার জন্য আবেদন করেন। তখন বিজ্ঞাপন সংস্থাটি যদি আপনার ব্লগটি তাদের বিজ্ঞাপনের জন্য উপযুক্ত মনে করে, তাহলে আপনার ব্লগে তৈরি করা ঐ বিজ্ঞাপনের Space গুলি নির্ধারিত সময়ের জন্য বিভিন্ন দামে বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে আপনি Google AdSense এর চাইতে অনেক বেশী পরিমানে টাকা উপার্জন করতে পারবেন। তবে একটা সমস্যা আছে | সেটা হলো - Google AdSense অনুমোদন করা যতটা না কঠিন তার চাইতে অনেক বেশী কঠিন BuySellAds অনুমোদন করা। আর এই কঠিনতার কারনেই ইনকামের পরিমাণ Google AdSense এর চেয়ে বেশি হলেও এটি নতুন ব্লগারদের কাছে খুবই কম পরিচিত | এখানে আরও একটি কারণ বলা যেতে পারে সেটা হলো - অন - লাইনে যত ব্লগার, ইউটিউবার ও টেকটিউনার আছে সবাই মোটামুটি Google AdSense নিয়েই বেশি কথা বলে | আর BuySellAds এর অনুমোদন পাওয়া Google Adsense এর চেয়ে কঠিন বলে এটা নিয়ে কেউ খুব বেশি আলোচনা করে না | কিন্তু আপনি যদি আপনার ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি প্রচুর পরিমানে ভিজিটর বাড়াতে পারবেন কেবল তখনই আপনি BuySellAds অনুমোদন পাওয়ার আশা করতে পারেন। সাধারণত কারো ব্লগে যখন মাসিক ৫০/৬০ হাজার ইউনিক Page View থাকে, তখন ব্লগটি BuySellAds এ আবেদন করার যোগ্য হয়েছে বলে ধারনা করা যায় |

Affiliate Marketing 
এটি হচ্ছে কমিশন ভিত্তিক অন-লাইন বিজ্ঞাপন। Affiliate Marketing এমন একটি মাধ্যম যেখানে পাবলিশার এবং প্রোডাক্ট প্রস্তুতকারি একত্রে চুক্তিবদ্ধ হয়ে প্রোডাক্ট মার্কেটিং ও বিক্রি করে Profit ভাগাভগি/কমিশন করে নেয়। বিষয়টা মনে হয় আপনার কাছে ঘুলিয়ে যাচ্ছে | আমি আরেকটু খোলাসা করে বলি -

মনে করুন আপনার একটি ভালমানের ওয়েবসাইট বা ব্লগ আছে, যেখানে প্রতিদিন প্রচুর পরিমানে লোক ভিজিট করে। তাহলে আপনি আপনার ব্লগের কনটেন্ট রিলেটেড বিজ্ঞাপন দিয়ে ভিজিটরকে আকৃষ্ঠ করে প্রোডাক্ট প্রস্তুতকারি/বিক্রেতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাঠিয়ে দিলেন। এতে ভিজিটর সেই ওয়েবসাইট গেল এবং কোনো প্রোডাক্ত ভালো লাগলে সেখান থেকে কিনে নিল | অর্থাৎ আপনার ব্লগের মাধ্যমে ঐ প্রতিষ্ঠান তার কিছু প্রোডাক্ট বিক্রি করে নিল। এ ভাবে ভিজিটর প্রদান বা প্রোডাক্ট বিক্রির চুক্তি আনুযায়ী আপনি পেমেন্ট গ্রহন করবেন। Affiliate Marketing বিষয়টির জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলছে।

এতক্ষণ আমি আপনাদের সামনে অন - লাইনে ইনকামের ৩টি প্লাটফর্ম নিয়ে কথা বললাম | আপনি যদি ব্লগে নিয়মিতভাবে ভালমানের কনটেন্ট শেয়ার করার পাশাপাশি যথারীতিনুসারে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর বৃদ্ধি করে জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারেন, তাহলে একসাথে ০৩ টি বিজ্ঞাপন ব্যবহার করে আপনি ভালো মানের টাকা ইনকাম করে নিতে পারবেন।
আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন |

No comments

Powered by Blogger.