Google AdSense কি এবং এটা কিভাবে কাজ করে ?
হেলো ফ্রেন্ডস,
আশা করি সবাই ভালো আছেন । আজ হাজির হয়েছি কমন একটা প্রশ্ন নিয়ে । চলুন আর বকবক না করে আসল কাজের কথা শুরু করি ।
Google AdSense কি? এটা আমরা সবাই জানি | কিন্তু এটা কিভাবে কাজ করে সেটা আমরা অনেকেই জানিনা বা জানলেও পরিষ্কার কোনো ধারনা নেই | তাই ভাবলাম আজকে বিষয়টা মোটামুটি পরিষ্কার করবো | তবে Google AdSense নিয়ে বেশ কয়েকটি পর্ব করতে চাই | যাতে আপনারা Google AdSense এর যাবতীয় সবকিছু সম্পর্কে ধারনা পেতে পারেন | কারণ একদিনে Google AdSense সম্পর্কে বুঝানো সম্ভব নয় | তবে আপনারা যারা আমাদের সাথে আছেন তারা নিশ্চয় বুঝতে পারবেন | কারণ আমরা Google AdSense এর সবগুলো পর্ব Series আকারে আপনাদের সামনে তুলে ধরবো | তো চলুন ১ম পর্ব দিয়ে শুরু করি |
অন-লাইন হতে টাকা ইনকাম করার যতগুলো প্রন্থা আছে তার মধ্যে Google AdSense নিঃসন্দেহে সাবার শীর্ষে অবস্থান করছে। সব ধরনের ব্লগারই তাদের ব্লগে Google AdSense বিজ্ঞাপন প্রদর্শন করতে চায়। এর একটা কারণও আছে যেটা আমি আমার ব্লগের অন্য একটি আর্টিকেলে সংক্ষেপে বলেছিলাম | আপনি চাইলে সেই আর্টিকেলটি পড়ে আসতে পারেন | তাছাড়া, AdSense এর আকর্ষণীয় বিজ্ঞাপনের সাইজ এবং ডিজাইনের কারণে এটি প্রায় সকল ব্লগারের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও Google AdSense হতে অর্জিত টাকা গুগল খুব বিশ্বস্ততার সাথে পরিশোধ করে। এবার আসুন জানি Google AdSense কি?
Google AdSenseআপনারা সবাই নিশ্চয় জাননে যে, Google AdSense হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটি বিজ্ঞাপনী সংস্থা যেটি গুগল নিজে পরিচালনা করছে। গুগল বিভিন্ন কোম্পানির কাছে অর্থের বিনিময়ে তাদের আওতাধীন যত ওয়েবসাইট আছে সেসব ওয়েবসাইটগুলিতে বিজ্ঞাপন প্রদর্শন করে আয় করে। আর গুগল AdSense বিজ্ঞাপন থেকে যত টাকা আয় করে তার ৬৮ ভাগ টাকাই দিয়ে থাকে পাবলিশারদের অর্থাৎ ওয়েবসাইটের মালিকদের এবং বাকী ৩২ ভাগ টাকা তারা নিজেরা ভোগ করে। গুগল AdSense সাধারণত বিভিন্ন ধরনের Text এবং Image আকারে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ সব বিজ্ঞাপনে Per-Click এবং Per-Impression হিসেব করে পাবলিশারদের টাকা প্রদান করে থাকে। তাছাড়া আরেকটি বিষয় হলো গুগল তাদের সকল প্লাটফর্ম থেকে যত টাকা উপার্জন করে তার প্রায় ২৭ ভাগ আসে Google AdSense থেকে।
এবার আসুন জানি এটি কিভাবে কাজ করে ?How it works?
Google AdSense এর একটি বিশালাকারে শাখা এবং ডেভেলপার টিম রয়েছে, যারা প্রতিনিয়ত এটিকে দিনে পর দিন ভাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। গুগল কোনো ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করানোর আগে এর যাবতীয় তথ্য এবং Cookies সংগ্রহ করে। তারপর বিশেষ পোগ্রামিং এবং JavaScript এর মাধ্যমে কনটেন্ট এর উপর ডিপেন্ড করে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ সব বিজ্ঞাপন পাবলিশারদের দুটি উপায়ে আয় করার সুযোগ দেয়। কিছু ওয়েবসাইটের জন্য কেবল যারা ঐ সাইটটি ওপেন করে বিজ্ঞাপন দেখে এবং কিছু ওয়েবসাইটে বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে রেট ভিত্তিক টাকা প্রদান করে থাকে। তাছাড়া প্রত্যেকটি ব্লগ/ওয়েবসাইটের র্যাংকিং এর উপর ভিত্তি করে আলাদা আলাদা বিজ্ঞাপন দেখায় এবং ক্লিক রেট প্রদান করে। এছাড়াও বিজ্ঞাপনের সাইজ ও ধরণ অনুযায়ীও বিজ্ঞাপনের ক্লিক রেট ভিন্ন হয়ে থাকে।
উপরে AdSense নিয়ে যা বললাম, এই সব কারণে AdSense বিজ্ঞাপন দাতা এবং পাবলিশারদের মন জয় করে নিয়ে সাবার শীর্ষে অবস্থান করছে। তাছাড়াও গুগল AdSense হতে উপার্জিত টাকা AdSense বিশ্বস্তাতার সাথে পরিশোধ করার কারনে সকল ধরনের বিজ্ঞাপনী সংস্থার শীর্ষে রয়েছে। আপনিও ইচ্ছে করলে খুবই সহজে গুগল AdSense থেকে টাকা উপার্জন করতে পারবেন। কিভাবে করবেন তা নিয়ে আমি আগেই একটা আর্টিকেল লিখেছি । আপনি চাইলে পড়ে আসতে পারেন । আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন আর আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ।


No comments